কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বাগোয়ান গ্রামে অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে আগুন লাগে।
এ ঘটনায় বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। পাশাপাশি দুটি ছাগল মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীরও ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটিকে পেট্রলবোমা হামলা বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এনসিপির পক্ষ থেকেও এটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে দাবি করা হয়েছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে পেট্রলবোমা ব্যবহারের অভিযোগের সত্যতা যাচাই করা হবে।





আপনার মতামত লিখুন